ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শুধু একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বলনক্ষত্র। ছয় দশকের বেশি সময়— প্রায় ৬৬ বছর তিনি আদালতে আইনচর্চা করেছেন। কিন্তু সময়ের দীর্ঘতা নয়, তার ব্যক্তিত্ব, পেশাগত সততা, শিষ্টাচার ও আদর্শই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন ব্যারিস্টার। ব্রিটিশ ব্যারিস্টারদের যে সৌন্দর্য, সৌকর্য ও পেশাদারিত্বের ঐতিহ্য— তিনি সারাজীবন তা ধারণ করেছিলেন। তার নিখুঁত থ্রি পিস স্যুট, টাই, হ্যাট, হাতে ছড়ি, ঘড়ি— সব মিলিয়ে তিনি যেন স...