প্রধান বিচারপতির এজলাস ছাড়ার
ঘটনায় আলোচনায় থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবার
সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছেন।
গত মঙ্গলবার আপিল বিভাগের ঘটনা
এবং বুধবার সংসদে তা নিয়ে আলোচনার পর আজ বৃহস্পতিবার তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে
সাংবাদিকদের সামনে এই দাবি তোলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবাই
উদ্বিগ্ন বিচার বিভাগের দুর্নীতি নিয়ে। মামলার তদ্বিরে দুর্নীতি, লিস্টে আনতে দুর্নীতি,
শুনানিতে দুর্নীতি, কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টে...