পরাজয়ের লজ্জা যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহের এক আদি ব্যামো! ইতিহাসের নাড়ি টিপলেই ভুরভুর করে নাকে আসে সে গন্ধ। আগ বাড়িয়ে আক্রমণ; পরে লেজ গুটিয়ে পালিয়ে আসার নজিরও নেহাত কম নয়। আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মতোই তাদের অহংকার আছড়ে পড়েছে বিশ্বের আনাচে-কানাচে। কখনো পূর্ব এশিয়ার মেকং ডেল্টার গহিন অরণ্যে, কখনো মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির চোরাবালিতে। যুদ্ধ লজ্জার প্রথম গ্লানিটা তাদের ঘরে ওঠে সেই ছেলেবেলাতেই। জন্মের (১৭৭৬ সালের ৪ জুলাই) মাত্র ৯ বছরেই। ১৭৮৫ সালে। আলজেরিয়ার বিশাল নৌবাহিনীর কাছে। শেষ পর্যন্ত নাকে খ...