দেশের অর্থনীতিতে বিশাল অবদানের পরও আনুষ্ঠানিক স্বীকৃতির বাইরে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের বিরাট অংশ। এসব উদ্যোক্তাকে প্রযুক্তিগত অদক্ষতা এবং নানা শর্তের বেড়াজাল পার করতে হয়। এতে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্য পূরণ হয় না। ফলে সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের জন্য ঋণ বরাদ্দ থাকলেও তা পূরণ হয় না। আর ২০২৫ সালের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের কমপক্ষে ২৫ শতাংশ বিতরণের লক্ষ্য থাকলে পূরণ হয়েছে মাত্র ১৬ শতাংশ। যদিও ২০২৯ সালের মধ্যে মোট ঋণের কমপক্ষে ২৭ শতাংশ সিএম...