ঢাকা থেকে রোম যাচ্ছিল ফ্লাইটটি। সবকিছু ঠিকঠাক, শুধু ওড়ার অপেক্ষা। আরেকটি প্লেন ল্যান্ড করছিল। সেটা রানওয়ে পার হয়ে পার্কিং এরিয়ায় গেলেই বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি উড়বে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মনিটরে দেখতে পেলেন চাকার হাওয়া কম। উড্ডয়নের প্রস্তুতি সম্পন্ন হলেও তিনি ঝুঁকি না নিয়ে বিমানটিকে থামানোর সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি পার্কিং বে-তে ফিরিয়ে নিয়ে টায়ার পরিবর্তন করা হয়। এরপর ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের। বিজি ৩৫৫ ফ্লাইটটির ঢাকা থেকে রোমে যাওয়ার...