বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ইমেইলের পর স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বহু স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। কয়েকটি স্কুল শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ইমেইলগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তার জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি পাওয়া যায়নি।একইদিন সকালে ইতালির অন্তত ৩০০টি স্কুলেও একই ধরনের বোমার হুমকি পাঠানো হয়। ইতালির সংবাদপত্র লা রিপুবলিকা জানিয়েছে, ইমেইলে স্কুল ভবনে বিস্ফোরক রাখার দাবি করা হয়। ইতালির প্রধানমন্ত্রীর গাড়িতেও বোমা...