ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন- নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। তারা কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। মাসুদ রানাও একই গ্রামের বাসিন্দা।পুলিশের ভাষ্য, বুধবার সকাল ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা-...