মহেশখালী-কক্সবাজার নৌপথে বোটে আসা-যাওয়ার ভাড়া যেখানে ৬০ টাকা, সেখানে শুধু ঘাট ব্যবহারের জন্য একজন দেশীয় পর্যটককে দিতে হচ্ছে ১০০ টাকা। বিদেশি পর্যটকদের কাছ থেকে একই পথে আদায় করা হচ্ছে ৬০০ টাকা। অথচ টোলের বিপরীতে ঘাটে নেই পর্যাপ্ত যাত্রীসেবা। এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।কক্সবাজারের বাঁকখালী, নুনিয়াছড়া ও মহেশখালী ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত টোল আদায় নিয়ে এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ এটিকে বৈষম্যমূলক টোল হিসেবে উল্লেখ ক...