জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, তার বাস্তবায়ন এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বাম দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও মৌলিক পরিবর্তন ঘটেনি রাষ্ট্রের লুটপাটনির্ভর ও বৈষম্যমূলক চরিত্রের। বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান, জাতীয় সম্পদ বেসরকারীকরণ, বিদেশি প্রভাব এবং জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত রাজনীতি তৈরি করেছে নতুন সংকট।
গতকাল বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত...