কুয়েতের আধুনিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার মূল ভিত্তি হলো তাদের মুদ্রা কুয়েতি দিনারের শক্তিশালী অবস্থান। দেশটির উন্নত জীবনধারা ও সুশৃঙ্খল বাণিজ্যিক ব্যবস্থার পেছনে কাজ করছে এমন এক আর্থিক ব্যবস্থা, যা বর্তমান বিশ্বে বিরল। ডিজিটাল লেনদেন ও পেপারলেস ইকোনমির এ যুগে এসেও কুয়েতের বাজারে খুচরা লেনদেনে ধাতব মুদ্রার প্রচলন অবাক করার মতো। বিশেষ করে আধুনিকতার চরম উৎকর্ষের মধ্যেও দৈনন্দিন কেনাকাটায় ধাতব মুদ্রা বা পয়সার সরব উপস্থিতি কুয়েতের অর্থনীতিকে এক অনন্য ঐতিহ্যগত স্বাতন্ত্র্য দিয়েছে। বিশ্বের খুব কম উ...