জুল ভার্ন, এইচ জি ওয়েলস কিংবা আইজ্যাক আসিমভের কল্পনার কোনো গল্প নয়। নয় আর্থার সি ক্লার্কের তুমুল পাঠকপ্রিয় কোনো কল্পকাহিনি। বিজ্ঞানের উৎকর্ষের এ যুগে শতভাগ বৈজ্ঞানিক কিছু কাজও মনে হয় কল্পকথার মতো। কৃত্রিম ডিম থেকে ছানা ফোটার ঘটনা তেমনই কল্পকথার মতো এক বৈজ্ঞানিক সত্য ঘটনা।
অডিটি সেন্ট্রাল নামের সং...