দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং নতুন নতুন পণ্যের বাজার তৈরিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে দুদেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
গত সোমবার ডিসিসিআইর গুলশান সেন্টারে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলালের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আস...