‘সখী তোমারে করি মানা, আমার পায়ে বেড়ি দিও না’— এটি মূলত জনপ্রিয় আধ্যাত্মিক গানের কলি। বাস্তবে এমন ঘটনা চোখে পড়েছে সাতক্ষীরার তালা উপজেলায়। প্রায় ১৫ বছর পায়ে ডান্ডাবেড়ি নিয়ে জীবনযাপন করছেন
২৪ বছর বয়সী মিতু। দীর্ঘ বন্দিজীবনের ভার পায়ে নিয়েও তার চোখে এখনো জেগে আছে মুক্ত ও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন। চিকিৎসকরাও বলছেন, চিকিৎসা ও পরিচর্যা পেলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
মিতুর বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মোড়লপাড়ায়। ছোটবেলা থেকেই মানসিক সমস্যায়...