গাইবান্ধার সাঘাটায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে শাসানোর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের কক্ষে ঢুকে ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হন ওই শিক্ষক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে সাঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সাঘাটা উপজেলার বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করতে যান দৈনিক নয়াদিগন্তের সাঘাটা প্রতিনিধি সোহাগ খন্দকার। এ সময় বিদ্যা...