রাজধানীর সরকারি সাত কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে। আজ সোমবার সকালে তিতুমীর কলেজসহ এক যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সকল কলেজে বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা জানান, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপা...