বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি,
বিপুল প্রাকৃতিক গ্যাস, কয়লা, ক্রোমাইটসহ পাকিস্তানের সবচেয়ে মূল্যবান খনিজসম্পদের
বড় অংশই বেলুচিস্তানে। অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবস্থানের কারণে এই
প্রদেশকে ইসলামাবাদ দেশের ‘সম্পদের সিন্দুক’ হিসেবে দেখে। তাই সাত দশক ধরে স্বাধীনতার
দাবিতে চলা বেলুচ বিদ্রোহ যতই তীব্র হোক, অঞ্চলটির নিয়ন্ত্রণ হারানোর কোনো সুযোগ দিতে
চায় না পাকিস্তান।
সম্প্রতি
বেলুচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গটি বেশ জোরেশোরে আলোচনায়। সাত দশক ধরে, বলতে গেলে পাকিস্তান গঠনের কিছুদিন পর...