হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। গর্ভধারণের খবর প্রকাশের একদিন পরই নিউইয়র্কে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প। ‘দ্য ড্রু ব্যারিমোর শো’-তে যাওয়ার সময় হাসিমুখে ভক্তদের অভিবাদন জানান তিনি।অস্কারজয়ী এই অভিনেত্রী সাদা টপের সঙ্গে রঙিন কার্ডিগান, ঢিলেঢালা জিনস ও কালো বুট পরেছিলেন। পোশাকের ফাঁকে তার গর্ভাবস্থার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। এটি ছিল তৃতীয় সন্তানের অপেক্ষার খবর জানানোর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।গত ১৪ অক্টোবর স্বামী ফিলিপ শ্নাইড...