গত দুই দিনের টানা বর্ষণে দেশের বৃহত্তম যশোরের বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেডে পানি ঢুকে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার পণ্য পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বলে জানান আমদানিকারক ও ব্যবসায়ীরা।তাদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে।জানা গেছে, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে হাঁটুপরিমাণ পানি জমেছে। এতে বিভিন্ন ধরনের আমদানি করা পণ্য পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পণ্...