সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কাঠামোয় এসেছে বড় পরিবর্তন ও সুখবর। এতে চিকিৎসা, টিফিন, যাতায়াত এবং বিশেষ অঞ্চলের ভাতাসহ নানা আর্থিক সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর সঙ্গে প্রথমবারের মতো যোগ হয়েছে মোবাইল ফোন ভাতা ও প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতা। আর কেউ পদোন্নতি না পেলেও একই গ্রেডে আট বছর থাকলে, সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। এক্ষেত্রে অবশ্যই সার্ভিস রেকর্ড সন্তোষজনক হতে হবে। বর্তমানে ১০ বছর হওয়ার পর এ সুবিধা ভোগ করেন সংশ্লিষ্টরা।...