মর্গে পড়ে আছে নিথর দেহ। নেই পরিচয়, খোঁজ মেলেনি আত্মীয়স্বজনের। ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলেও অজ্ঞাতপরিচয়ের মৃত ব্যক্তির পাশেও দাঁড়ায়নি কেউ। খবর পেয়ে ছুটে এলেন নাটোরের হাফেজ সেলিম হোসেন। অভিভাবক হয়ে লাশ সংগ্রহের পর ধর্মীয় রীতিনীতি মেনে নিজ খরচে করলেন দাফন। এমন অর্ধশতাধিক বেওয়ারিশ দেহের শেষ ঠিকানার ব্যবস্থার মাধ্যমে স্থাপন করলেন মানবিকতার অনন্য দৃষ্টান্ত। পুরো জেলায় ছড়িয়ে পড়েছে তার নাম, ভাসছেন গণপ্রশংসায়।
হাফেজ সেলিম নাটোর র্যাব ক্যাম্প মসজিদের ইমাম ও খতিব। পাশাপাশি শিক্ষকতা করেন স্থানীয় একটি মা...