সকালের সূর্য তখনো পুরোপুরি ওঠেনি। নাটোর শহরের নিচাবাজারে একে একে জড়ো হচ্ছেন সোহাগী, রিনা, রহিমা, রুবিদের মতো মধ্যবয়সী নারীরা। পায়ের নিচে বঁটি, পাশেই মাছভর্তি ঝুড়ি। সারিবদ্ধভাবে বসে তারা অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য। কেউ বাজার থেকে মাছ কিনে তাদের সামনে দাঁড়ান, শুরু হয় দরদাম। কিছুক্ষণের মধ্যেই দক্ষ হাতে মাছ পরিষ্কার করে টুকরো করে পলিথিনে ভরে দেন। স্থানীয় ভাষায় তারা পরিচিত মাছ কুটুনি নামে। এই পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে অর্ধশত নারীর টিকে থাকার সংগ্রামের গল্প।
এই বাজারে মাছ কাটা শুধু একটি পেশা নয়, অন...