স্থানীয় সংসদ সদস্যদের চাওয়া পূরণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প শেষ হয়েও হচ্ছে না শেষ। শেষ সময়ে এসে ব্যয় বাড়ছে ২৬০ কোটি টাকা এবং সেই সঙ্গে মেয়াদও বাড়ছে দেড় বছর।
শুরু থেকে গত জুন মাস পর্যন্ত চার বছরে প্রকল্পের আওতায় খরচ হয়েছে ৯১১ কোটি ৪৮ লাখ টাকা, আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া বাস্তব অগ্রগতি হয়েছে ৯২ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যায়ে এসে নতুন নতুন এলাকা যুক্ত করে তৃতীয়বার সংশোধনের প্রস্তাব করা হয়েছে ‘উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ প্রকল্প...