২০১৬
সালের বর্ষাকালের কথা। এক পার্কে
আমাদের সঙ্গে যা ঘটে গেল,
তার কোনো যুক্তিসংগত ব্যাখ্যা
খুঁজে পাইনি আজও। সেদিন আমার
সঙ্গে ছিল এক বান্ধবী,
ধরা যাক তার নাম
‘নিধা’। বর্ষার মেঘে
আকাশ ঢাকা ছিল, তাই
পুরো পার্কটাই ছিল প্রায় নির্জন।
হাঁটতে হাঁটতে আমরা পুকুরের ধারে
একটা পুরনো গাছের নিচে গিয়ে বসলাম।
জায়গাটা
নিয়ে আগে থেকেই নানা
কথা শুনেছিলাম। দুপুরের দিকে নাকি লোকজন
ওদিকে খুব একটা আসে
না। আমি সেগুলো তেমন
পাত্তা দিইনি। আমাদের সামনে একটা সরু পথ
পার্কের মূল অংশে উঠে
গেছে। সেই পথ...