সপ্তাহখানেক ধরে চলছে প্রবল বর্ষণ। বিপদ বাড়াচ্ছে ভারত থেকে
নেমে আসা পাহাড়ি ঢল। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এরই মধ্যে দেখা দিয়েছে
দুর্যোগের ঘনঘটা। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আশ্রয়কেন্দ্রে গেছেন লাখো মানুষ। পরিস্থিতি
আরও নাজুক করেছে পাহাড়-ভূমিধস। তাই থামেনি মৃত্যুর মিছিল। গতকাল শুক্রবার নতুন করে
পাওয়া গেছে আরও ছয়জনের মারা যাওয়ার খবর।
এর মধ্যে কক্সবাজারে ২, চট্টগ্রামে ৩ ও মৌলভীবাজারের একজন। মোট প্রাণহানি দাঁড়াল ৩৬ জনে। এ ছাড়া স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানে...