গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবিতে মোজাম্মেল হক ওরফে তারা মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিখোঁজ মোজাম্মেল হক গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পরিবার নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন মোজাম্মেল হক। পরে নদীভাঙনের কারণে তিনি পরিবারসহ বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে যান।
আরও পড়ুন...