রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষবন্দনা’ কবিতা অবলম্বনে ‘ধরা তরু কাব্য— নেচারস টেল’
শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করেছে তুরঙ্গমী রিপার্টরি ড্যান্স থিয়েটার। নৃত্যনাট্যটির
পরিচালক ছিলেন পূজা সেনগুপ্ত। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের
(আইজিসিসি) আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে এ বিশেষ নৃত্যনাট্য পরিবেশিত
হয়। নৃত্য, সংগীত ও নাট্যভাষার সমন্বয়ে এতে রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম, মানুষ ও প্রকৃতির
সম্প্রীতি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদে...