দশ বছর আগেও এমন
আবেগ-ভালোবাসায় মোড়ানো দিনের কল্পনা করা যায়নি। বুয়েনস
এইরেস বা মনুমেন্তাল তখনো
মেসিকে বুকে টেনে নিতে
দ্বিধা করত। যেন নিজ
গৃহেই তিনি এক নিঃসঙ্গ
অতিথি। ম্যারাডোনার রাজকীয় ছায়ার কাছে বারবার থমকে
যাওয়া দূর গ্রহের বাসিন্দা।
ন্যু ক্যাম্পের জাদুকরের সঙ্গে ছিল এক নীরব
দূরত্ব। ম্যারাডোনার সেই আদিম, বাঁধনহারা
ভালোবাসার মসনদে নিভৃতচারী শিল্পী কীভাবে হানা দেবেন!
তার
উপায় একটাই— বিশ্বকাপ জয়। সেটাও মেসি
পারছেন না, অপেক্ষা দীর্ঘতর
হচ্ছে। অবশেষে ২০২২ সালে ফুটবল
ঈশ্বর মিলিয়ে দেন জাদুকরের বিশ্বকাপ...