দক্ষিণ কোরিয়ার বুসান মেট্রোর ইতিহাসে প্রথমবারের মতো সাবওয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা কমানো হয়েছে। আগে সপ্তাহে ৬ দিন ৪৫ ঘণ্টা কাজ করতে হলেও গত আগস্ট থেকে তা কমিয়ে ৫ দিন ৪০ ঘণ্টা করা হয়েছে। বেতন না কমিয়েই এই পরিবর্তন আনায় কর্মীদের জীবনে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বুসান ট্রান্সপোর্টেশন অপারেশন অ্যান্ড সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বুসানের ১০৯টি সাবওয়ে স্টেশনে আধুনিক 'ওয়েট ভ্যাকুয়াম ক্লিনার' যুক্ত করায় এই পরিবর্তন...