কিছুদিন আগে একটা বই নেড়েচেড়ে দেখছিলাম, যেটার নাম ‘বায়িং বুদ্ধা, সেলিং রুমি : ওরিয়েন্টালিজম অ্যান্ড দ্য মিস্টিক্যাল মার্কেটপ্লেস’। লেখক সোফিয়া রোজ আরজানা। মিস্টিক্যাল মার্কেটপ্লেস কথাটা খুব মনে ধরল। কথাটা ঠিক। ধ্যান এখন এক পণ্যের নাম। সুফি কবিতা খুব ট্রেন্ডি। কফিশপের দেয়ালে দেয়ালে সুফি কবি রুমির উক্তি। বুদ্ধের মূর্তি সবচেয়ে বেশি বিক্রি হওয়া শোপিস। আধ্যাত্মিকতা এখন শুধু মঠ বা খানকায় সীমাবদ্ধ নেই। সাধনার ভাষা উপাসনালয়ের দেয়াল বেয়ে নেমে এসে মিশে গেছে বিপণনের ভাষায়। গবেষক সোফিয়া রোজ আরজানার অনুসন্ধান...