ছয় মাস আগে ইরানে আকস্মিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ধারণা করা হচ্ছিল, লক্ষ্যবস্তু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে। কিন্তু মিনাবে স্কুলে হামলার মাধ্যমে সে ধারণা ভুল প্রমাণিত হয়। এরপর হাসপাতাল, খেলার মাঠ থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনা— লক্ষ্যবস্তু করা হয়েছে সবকিছুই। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে বিয়ে বাড়িতেও। অর্থাৎ, ইরানের সামরিক থেকে বেসামরিক কোনো স্থাপনাই মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে আজ বুধবার ভোরে যুক্তরা...