স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে মিলে পাঁচজনের ছিমছাম বনেদি পরিবার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত ও ঢাকা-চট্টগ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলে পুরো পরিবারের সদস্যদের পড়াশোনা। একজনের শিক্ষাজীবন শেষ, দুজন এখনো পড়ছেন। জন্মদিন, বিয়েবার্ষিকীসহ বছরে ছয়টি অনুষ্ঠান এই পরিবারে। প্রতিটি দিবস ঘিরে হতে পারত জমকালো চোখধাঁধানো আয়োজন। খরচ হতো লাখ লাখ টাকা। কিন্তু না, সেরকম কিছুর চল নেই।
দামি কেক কেটে, বন্ধু-বান্ধব নিয়ে ভূরিভোজন ও দামি উপহার দেওয়া-নেওয়ার নেই কোনো রীতি। কিন্তু এ ছয়টি বিশেষ দিনের সম্ভাব্য খরচের সব টাকা দান...