বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্বের অধীনে তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকেল
৪টায়। এই সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভার অন্যতম
গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক নিয়োগ। মেহেদী হাসান মিরাজকে
পরিবর্তন করে লিটন দাসকে এই ফরম্যাটের নেতৃত্বে দেখা যেতে পারে। সেই ঘোষণা আসতে পারে
এই সভায় সিদ্ধান্তের পর।
বোর্ড সভায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আগামী আসরের আয়োজন,
পরিচালনা, বাণিজ্যিক পরিকল্পনা এবং টু...