ঘরোয়া ক্রিকেটের
কাঠামোতে আসছে নতুন টুর্নামেন্টের নাম। দল থাকবে ছয়টি, ছয় প্রতিষ্ঠানের অধীনে তিন সংস্করণে
খেলবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ছয় দলের স্পন্সরশিপ নেওয়ার আগ্রহপত্র জমা দেওয়ার শেষদিন
ছিল ২৪ সেপ্টেম্বর। সবমিলিয়ে আগ্রহপত্র জমা পড়েছে মোট আট প্রতিষ্ঠানের। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিস্বত্ব
পেতে লড়াই হবে তাদের। এই আট প্রতিষ্ঠানের মধ্যে আবার বিসিবি পরিচালকরা সংশ্লিষ্ট আছেন
চার প্রতিষ্ঠানের সঙ্গে।
নতুন এই প্রতিযোগিতায়
ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহ দেখানো প্রতিষ্ঠানগুলো হলো একমি ল্যাবরেটরি...