বিসিএস প্রশাসন ক্যাডারে ষষ্ঠ গ্রেডে (সিনিয়র স্কেল) পদোন্নতির চিত্র গত পাঁচ বছরে মোটামুটি নিয়মিত। ২০২২ সালে ১১৭ জন, ২০২৩ সালে ২৭০ জন, ২০২৪ সালে ২০১ জন এবং ২০২৬ সালে ২৬৪ জন কর্মকর্তা এই গ্রেডে উন্নীত হয়েছেন। একই সময়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চিত্র সম্পূর্ণ বিপরীত। ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬— এই চার বছরের একটিতেও ষষ্ঠ গ্রেডে কোনো পদোন্নতি হয়নি। কেবল ২০২৫ সালে একবারে ১৮৭০ জনকে পদোন্নতি দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে বছরের পর বছর জমে থাকা জটের একলপ্তে নিষ্পত্তি, নিয়মিত প্রশাসনিক ছন্দের প্রতিফলন...