দূর থেকে দেখলে মনে হতে পারে সবুজে ঘেরা কোনো অনুচ্চ
পাহাড় বা টিলা। কাছাকাছি গেলেই নাকে ঠেকে তীব্র দুর্গন্ধ। নিঃশ্বাস নেওয়াও দায়। এটি
কোনো প্রাকৃতিক পাহাড় নয়। বন্দরনগরী চট্টগ্রামের প্রায় ৩০ বছরের গৃহস্থালি, শিল্প ও
প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা ফেলার স্থান
হালিশহর আনন্দবাজারের এই উন্মুক্ত ভাগাড়ের উচ্চতা বর্তমানে প্রায় ৩০০ ফুট।
বিস্তীর্ণ ফসলের মাঠ ও গ্রামীণ জনপদ আর তার ঠিক পাশেই
দাঁড়িয়ে আছে ধোঁয়া ওঠা এই বিষাক্ত পাহাড়। নগরীর প্রধান দুটি উন্মুক্ত ভাগ...