বিশ্ব সাপ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেে আলাদা দুটি অভিযানে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তাদেরকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার একটি বাড়ি থেকে প্রথম অজগরটি উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকা থেকে দ্বিতীয় অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উত্তর ভাড়াউড়া এলাক...