প্রতি বছর ৪ জুলাই পালিত হয় বিশ্ব কাঁঠাল দিবস। ২০১৬ সাল থেকে দিবসটি উদযাপন করা হচ্ছে। এর লক্ষ্য কাঁঠালের পুষ্টিগুণ, অর্থনৈতিক সম্ভাবনা ও পরিবেশবান্ধব খাদ্য হিসেবে এর গুরুত্ব তুলে ধরা।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচিত ফল কাঁঠাল। তবে এখন এটি বিশ্ব জুড়ে ‘সুপারফুড’ হিসেবে পরিচিত। উদ্ভিদভিত্তিক খাদ্যের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁঠালের চাহিদাও বেড়েছে।বিশ্বের সবচেয়ে বড় গাছে জন্মানো ফল কাঁঠাল। একেকটি কাঁঠালের ওজন ৩০ থেকে ৪০ কেজি। কখনো আরও বেশি হতে পারে। বর্তমানে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্র...