বিশ্বশান্তির জন্য চীনের চেয়েও যুক্তরাষ্ট্রকে বড় হুমকি হিসেবে দেখছেন জাপানের অনেক তরুণ। তাদের উদ্বেগের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার খামখেয়ালি আচরণ, যুদ্ধনীতি ও অনিশ্চিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারাচ্ছেন জাপানিরা। স্থানীয় সময় গত শনিবার প্রকাশিত জাপান প্রেস রিসার্চ ইনস্টিটিউটের এক নতুন জরিপে এ চিত্র উঠে এসেছে। তবে সামগ্রিকভাবে বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চীনকেই মনে করছেন সবচেয়ে বেশি জাপানি।সংস্থাটির বার্ষিক জরিপে অংশ নেওয়া ২৬ দশমিক ৮ শতাংশ উত্তরদ...