কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শেষ হয়ে গেল দুদিনের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন সংস্থাটির সদস্য দেশ পর্যবেক্ষক ও অংশীদারদের নিয়ে আয়োজিত ‘এসসিও প্লাস’ শীর্ষক বৈঠকে বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি এক মেরু নয়, বরং বহুমুখী বিশ্বব্যবস্থার আহ্বান জানালেন। পেজেশকিয়ান নতুন এই ডাক দেন যখন বিশ্ব জুড়ে বেড়ে চলেছে সংঘাত, অনিশ্চয়তা। প্রায় এক মাস বিরতির পর গত রবিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত সোমবার দেশটির ওপর ‘কঠোর’ হামলার হুমকিও দিয়েছে...