রাষ্ট্রনায়কদের পাগলের সঙ্গে তুলনা করা যায় না। আদর করেও না। আর যদি সেই রাষ্ট্রনায়করা প্রভাবশালী তিন বিশ্বনেতা হন? যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং! বর্তমান বিশ্বে এই তিন শীর্ষ নেতাই বিশ্বক্ষমতা ত্রিভুজের তিন বাহু। এখন পর্যন্ত এই তিন নেতা একত্রে কোনো একান্ত সভা করেননি। তবে সবকিছুরই একটা শুরু হয়। তিন নেতাও সহসা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকের বুদ্ধিটা প্রথম মাথায় আসে পুতিন মহাশয়ের। তিনি ট্রাম্পকে টেলিফোনে অনুরোধ করেন অক্টোবরে। চীনকে জানানো হ...