বেসরকারি বিনিয়োগকারীদের
কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত ও উচ্চাভিলাষী পরিকল্পনা শেষ পর্যন্ত
বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার
মুখে এই প্রকল্পটি ভেস্তে যাওয়ার পর এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিকল্পনাটি
সফল হলে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বর্তমান বার্ষিক বেতন অবিশ্বাস্য পরিমাণে বৃদ্ধি
পেত।
সূত্রের বরাত দিয়ে ‘দ্য টাইমস’ জানিয়েছে, ফিফা সভাপতি হিসেবে বর্তমানে জিয়ান্নি
ইনফান্তিনোর বার্ষিক মোট বেতন প্রায় ৪.৮ মিলিয়ন বা ৪৮...