দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাশিয়া সমর্থিত মিয়ানমারে দাউয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ডিএসইজেড) প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। সেজন্য দেশটির দক্ষিণ সীমান্ত এলাকায় উচ্ছেদ ও সেনা অভিযান জোরদার করেছে জান্তা।স্থানীয় সূত্রের দাবি, তানিনথারি অঞ্চলের ইয়েব্যু জনপদে প্রকল্প এলাকার কাছাকাছি এই বিশেষ সামরিক উচ্ছেদ অভিযান শুরু করেছে জান্তা বাহিনী।দাউয়ে জেলা পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর একজন কর্মকর্তা বৃহস্পতিবার দ্য ইরাবতীকে বলেছেন, ‘প্রায় এক সপ্তাহ আগে জান্তা বাহিনী ডিএসইজেডের দিকে অগ্রসর হয়ে এই অভিযান শুরু করে।...