এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরনো। সেসব অভিযোগ বিবেচনায় নিয়েই বিশেষায়িত এই ইউনিটটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে কথা ছিল, র্যাব বিলুপ্ত করে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠন করা হবে। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। আগের মতোই বিশেষায়িত ইউনিট থাকছে, তবে নামটি বদলে যাচ্ছে।এখন পর্যন্ত আলোচনায় চারটি নাম থাকলেও নতুন নাম চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামী ২৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে আন্তঃমন্ত্রণালয় সভা। সেখা...