বরাবর
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরিশাল
আমি বিলের মাছ। প্রকৃতির জলাশয়ে আমার জন্ম, কাদামাটিতে বেড়ে ওঠা। কৃত্রিম খাদ্যের মাপে আমার শৈশব কাটেনি। জল, মাটি আর প্রকৃতির নিজস্ব নিয়মে আমার শরীরের রঙ তৈরি হয়েছে। অথচ আজ বাজারে আমার নামে যে মাছ বিক্রি হচ্ছে, তাদের অনেকের জন্ম খামারে। প্রকৃতি তাদের যে পরিচয় দেয়নি, ব্যবসায়ীরা তা দিতে চান— আমার নাম ধার করে, আমার শরীরের অনুকরণে, আর দেয়ালের রঙ মাখিয়ে।
আমার আপত্তি মাছের সঙ্গে মাছের প্রতিযোগিতায় নয়। খামারে জন্মানো মাছেরও বাজারে জায়গা আছে। আপত্তি এই যে, আমাকে মিথ্...