ব্যক্তিগত কারণে
সাময়িক বিরতি নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেলের প্রতিষ্ঠাতা, প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা।
সাময়িকভাবে কানাডায় অবস্থান করছেন তিনি। তার অনুপস্থিতিতে ব্যান্ডের নিয়মিত
কার্যক্রমে অংশ নেবেন তরুণ সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
সামাজিক
যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বখতিয়ার হোসাইন। তিনি লিখেছেন,
‘লিংকন ভাই যতদিন না দেশে
ফিরছেন, ততদিন পর্যন্ত আর্টসেলের সঙ্গে গেস্ট মেম্বার হিসেবে
কাজ করতে পারা আমার জন্য নিঃসন্দেহে আনন্দের...