Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘দ্য ওডিসি’র পর পরিচালনা থেকে দীর্ঘ বিরতিতে ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৫:১০
‘দ্য ওডিসি’র পর পরিচালনা থেকে দীর্ঘ বিরতিতে ক্রিস্টোফার নোলান

ক্রিস্টোফার নোলান

বিশ্বখ্যাত হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই বিশ্বজুড়ে দর্শকদের টানটান উত্তেজনা। কদিন আগেই, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’।

বরাবরের মতো এবারও বক্স অফিসে ঝড় তুলেছে নোলানের এই সিনেমা। তবে নোলান ভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর। এই অস্কারজয়ী মাস্টারমাইন্ড পরিচালক জানিয়েছেন, তিনি সিনেমা পরিচালনা থেকে আগামী অন্তত তিন বছরের জন্য এক দীর্ঘ বিরতি নিচ্ছেন!

হোমারের বিখ্যাত মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে তৈরি এই সিনেমাটি ছিল নোলানের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও খাটুনির কাজ। এক দশক ধরে চলা যুদ্ধ, জাহাজডুবি, দানব আর সমুদ্রযাত্রার গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নোলান ও তার পুরো টিমকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে।

এক সাক্ষাৎকারে নোলান বলেছেন, ‘এই সিনেমাটি বানাতে গিয়ে আমি আমার নিজের এবং আমার টিমের প্রত্যেকের সহনশীলতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। তবে ওডিসির মতো বিশাল এক মহাকাব্য নিয়ে সিনেমা বানানোর কাজ যদি কঠিনই না ঠেকে, তবে বুঝতে হবে আমরা কাজটা ঠিকঠাক করছি না।’

তিনি জানান, এই বিরতি সিনেমা ছেড়ে দেওয়া নয়, বরং এই অসম্ভব খাটুনির ধকল কাটিয়ে ওঠার একটা ছোট্ট চেষ্টা।

আরও পড়ুন

৪ বছর পর মুক্তি পাচ্ছে ম্রুণাল-হুমার থ্রিলার ‘পূজা মেরি জান’

২০ জুলাই ২০২৬


নোলান সবসময়ই বড় পর্দার সিনেমা বা আইম্যাক্স ফরম্যাট পছন্দ করেন। তবে ‘দ্য ওডিসি’ সিনেমা দিয়ে তিনি ইতিহাস গড়েছেন। এটিই বিশ্বের প্রথম বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার পুরো শুটিং করা হয়েছে আইম্যাক্স ক্যামেরায়!

সাধারণত আইম্যাক্স ক্যামেরাগুলো অন্য সাধারণ ক্যামেরার চেয়ে অনেক বেশি ভারী হয় এবং এর শব্দও বেশি থাকে, যা দিয়ে পুরো ছবি শ্যুট করা অত্যন্ত দুরূহ। কিন্তু নোলানের টিম কোনো ভিজ্যুয়াল আপস না করেই নতুন প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে।

প্রায় তিন ঘণ্টার এই বিগ বাজেট সিনেমায় মূল চরিত্র অর্থাৎ রাজা ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া তার স্ত্রীর চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলের চরিত্রে দেখা গেছে স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে। ছবিতে আরও আছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া ও শার্লিজ থেরনের মতো হলিউডের বাঘা বাঘা তারকারা।

নোলানকে আবার কবে ক্যামেরার পেছনে দেখা যাবে, তা জানতে দর্শকদের অন্তত ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে!

ক্রিস্টোফার নোলানদ্য ওডিসিবিরতিহলিউড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    আস্থা ফেরাতে চান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

    আস্থা ফেরাতে চান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

    ২১ জুলাই ২০২৬, ০৪:১২

    মারাকানায় শুরু মেটলাইফে শেষ

    মারাকানায় শুরু মেটলাইফে শেষ

    ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    সোনালি প্রজন্মের সোনালি ট্রফি

    সোনালি প্রজন্মের সোনালি ট্রফি

    ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮

    advertiseadvertise