সামনের চাকা সম্প্রসারণে ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (১০ অক্টোবর) দুপরের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহ...