ইরানের হুমকির পর যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট ঘটনাবলি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।পত্রিকাটি জানায়, কথিত ওই হুমকির পর সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত মিল্ডেনহল রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া হয়।স্কাই নিউজ মঙ্গলবার ফ্লাইট পর্যবেক্ষণ সূত্রের বরাত দিয়ে জানায়, সোমবার মিল্ডেনহল ঘাঁটি থেকে ১২টি বিমান উড়ে যায়।...