বিমান। এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের অন্যতম জনপ্রিয় বাহন। বর্তমানে বিমানে চড়া মানেই জানালার পাশে বসে মেঘ দেখা। খাবারের ট্রে আসার অপেক্ষা করা বা পছন্দের সিনেমা দেখতে দেখতে সময় পার করা। তবে ভবিষ্যতের বিমানযাত্রা মনে হয় এতটা সাধারণ থাকবে না। কেননা ইঞ্জিনিয়াররা এমন একটি বিমানের নকশা ভাবছেন, যেটির ডানা ও শরীর আলাদা করে যাবে না চেনা। কয়েক বছর পর বিমানে উঠে, সিনেমা পছন্দ করে তা দেখা শুরু করার আগেই গন্তব্যে পৌঁছে যাওয়ার মতো অবস্থা হবে! প্রযুক্তির অগ্রগতিতে যাত্রীবাহী বিমানের নকশা, গতি, জ্বালানি ও ভ্রমণে...