চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে ১৪ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয়েছে জুয়েল মাহমুদকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক আহমেদ রানা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণ...